অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২০

remove_red_eye

৩৪৪

ঝালকাঠি সদর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক গত রাত সোয়া ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজস্ব বিভাগের ডেপুটি কমিশনার আল-আমিন মৃদুলের বাবা।
আব্দুল খালেকের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ১১ টায় ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময়  উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ কাজী সাইফুদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জোবায়দা হক অজন্তা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...