অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : শিল্পমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৩০২

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
তিনি শুক্রবার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের শ্রীগুরু আশ্রমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে মনোহরদী ও বেলাবোতে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেইনি। আমি বিশ্বাসী করি, আমার পরবর্তী প্রজন্মও সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দিবেনা। কারণ, এই সরকার হিন্দু মুসলমান সবাইকে একসাথে নিয়েই দীর্ঘদিন যাবৎ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।’
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড থেকে শুরু করে সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার জনগণের পাশে থেকে কাজ করেছে। এ সময় মন্ত্রী বলেন, ‘আমি জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করি, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়’।
চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বেলাবো উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেরাজ মাহমুদ, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন, খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোতালিব, মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি রামায়ন চন্দ্র মোদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...