অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

সাকিবের বিএনএমে যোগদানের বিষয়টি জানা ছিল না: কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ বিকাল ০৪:০০

remove_red_eye

৩১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদানের বিষয়টি জানা ছিল না।  

মঙ্গলবার (মার্চ ১৯) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না। মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের সদস্য হয়েছেন। তার আগে তিনি দলের কেউ ছিলেন না। শর্ত পূরণ করেছেন বলেই সাকিব মনোনয়ন পেয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। আমাদের কিছু বলার নেই।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন আমাদের কি কোনো দুর্বলতা আছে যে তাদের থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক আছে।

সুত্র বাংলা নিউজ

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

আরও...