বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৫৪
৩১১
দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় শেখেরচর-বাবুরহাট বাজারের জিয়া উদ্দিন মার্কেটে রাত সোয়া একটার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব দোকানের মধ্যে বেশিরভাগ লেপ-তোষক ও পর্দার কাপড়ের দোকান ছিল।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, নরসিংদীর ৬টি ও ঢাকা থেকে ৩টি ইউনিট এসে রাত তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০টি মত দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শেখেরচর-বাবুরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, এই বাজারে প্রায় সাড়ে ৩ হাজারের মতো দোকান ঘর রয়েছে যেখানে শুধু মাত্র কাপড় বিক্রি করা হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দুপুর পযর্ন্ত হাট চলে। তবে ঈদ মৌসুমে ব্যবসায়ীরা রাত পর্যাপ্ত কাপড় নিয়ে বসেছিল বেচাকেনার জন্য। এই অবস্থায় এই অগ্নিকা-ে মারাত্মক ক্ষতি হয়ে গেলো।
শেখেরচর-বাবুরহাট বাজার বণিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পরে বলতে পারবো।
অগ্নিকা-ের খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য মাত্র সাড়ে ৪ মাস আগে বিগত বছরের ৩০ অক্টোবর শেখেরচর-বাবুরহাটে এ যাবৎকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। সে ঘটানায় ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পুরানো সেই ক্ষত শুকাতে না শুকাতেই শেখেরচর-বাবুরহাটে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।
সুত্র বাসস
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী
ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক