মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৭
৩৫২
মনপুরা প্রতিনিধি : মাছ বিক্রির জন্য ভোলার মনপুরা উপজেলার ৩ মৎস্য শ্রমিক ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । এ দুর্ঘনায় ট্রাক ড্রাইভারসহ মোট ৪ জন নিহত হয়। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাত ৫ টায় মনপুরা থেকে নোয়াখালী হয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোলার মনপুরা উপজেলার ৬ মৎস্যজীবী সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মাছ বিক্রির জন্য নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকায় যাচ্ছিলো। নোয়াখালী থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা হয়ে যাওয়ার সময় ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাকা দেয় মাছবোঝাই ট্রাকটি। এতে মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে মাছের ঝুড়ির নিচে চাপা পড়ে ৩ মৎস্য মোকামি ও ড্রাইভারের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলে জানিয়েছেন আহতরা। এসময় ট্রাকে থাকা আরও ৫ মৎস্য শ্রমিক মাছের ঝুড়ির চাপায় পড়ে আহত হয়।
ট্রাক দুর্ঘটনায় নিহতরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদ মিস্তির ছেলে আকতার হোসেন (৩৮) ,মৃত মোঃ হাসিম পাটোয়ারীর ছেলে মোঃ সুমন (২৮) ও মনির হোসেন (৩৫)। নিহত ৩ জনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে। এছাড়াও ট্রাকের নিহত ড্রাইভার রফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলায়। দুর্ঘটনায় আহত ৫ জনকে চান্দিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহত ও আহতদের তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, কুমল্লিা মহাসড়কে ট্রাক উল্টে নিহত তিন মৎস্য শ্রমিকের বাড়ি মনপুরায়। আহত অপর তিনজনের বাড়ি একই এলাকায়।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত