অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালো ভোলার মনপুরার ৩ মৎস্য শ্রমিক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৭

remove_red_eye

৩৩৫

মনপুরা প্রতিনিধি  : মাছ বিক্রির জন্য ভোলার মনপুরা উপজেলার ৩ মৎস্য শ্রমিক ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । এ দুর্ঘনায় ট্রাক ড্রাইভারসহ মোট ৪ জন নিহত হয়। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাত ৫ টায়  মনপুরা থেকে  নোয়াখালী হয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোলার মনপুরা উপজেলার ৬ মৎস্যজীবী সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মাছ বিক্রির জন্য নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকায় যাচ্ছিলো। নোয়াখালী থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা হয়ে যাওয়ার সময় ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাকা দেয় মাছবোঝাই ট্রাকটি। এতে মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে মাছের ঝুড়ির নিচে চাপা পড়ে ৩ মৎস্য মোকামি ও ড্রাইভারের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলে জানিয়েছেন আহতরা। এসময় ট্রাকে থাকা আরও ৫ মৎস্য শ্রমিক মাছের ঝুড়ির চাপায় পড়ে আহত হয়।

ট্রাক দুর্ঘটনায় নিহতরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদ মিস্তির ছেলে আকতার হোসেন (৩৮) ,মৃত মোঃ হাসিম পাটোয়ারীর ছেলে মোঃ সুমন (২৮) ও মনির হোসেন (৩৫)। নিহত ৩ জনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে। এছাড়াও ট্রাকের নিহত ড্রাইভার রফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলায়। দুর্ঘটনায় আহত ৫ জনকে চান্দিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনায় নিহত ও আহতদের তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, কুমল্লিা মহাসড়কে ট্রাক উল্টে নিহত তিন মৎস্য শ্রমিকের বাড়ি মনপুরায়। আহত অপর তিনজনের বাড়ি একই এলাকায়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...