অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে : আব্দুল মোমেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

৩১৩

চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে- বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
তিনি শনিবার রাতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, “আমরা যারা জনপ্রতিনিধি আছি, তারা সম্মিলিত ভাবে কাজ করলে সিলেটকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তর করতে পারব।”
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সিলেটের প্রতি অত্যন্ত আন্তরিক। যখন যা দাবি করেছি, তখনই তিনি সেটা বাস্তবায়ন করেছেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ নগরীর মানুষ তাকে এত ভালোবাসে- তা সংসদ সদস্য হওয়ার আগে তিনি জানতেন না। সকলের প্রতি তিনি সারাজীবন কৃতজ্ঞ থাকবেন।
এসময় সরকারী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও সময়ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করে ড. মোমেন বলেন, যারা এসব করে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণে সরকারের নীতি নির্ধারকদের প্রতি দাবী জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট থেকে নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্য রুমা চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি রুহুল আনাম মিঠু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুর, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কামন্ডার ভবতোষ রায় বর্মণ ও উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
সংস্কৃতি কর্মী জান্নাতুল নাজনীন আশা ও রজত কান্তি গুপ্তের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তাসহ সিলেট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহানগরীর সর্বস্তরের জনগণ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, শাখা ও বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন ড. এ কে আব্দুল মোমেন।

সুত্র বাসস

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

আরও...