বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪
৩৪২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, আসন্ন রমজানে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এটি দেশ বিরোধী কাজ। আর এ কাজ যে করবে তাকে আইনের আওতায় এনে কঠোর শান্তি প্রদান করা হবে।
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা ৮ আসনের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, রমজান মাসে মানুষ যাতে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী পায় এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এরপরও অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এটি দেশ বিরোধী কাজ। আর এ কাজ যে করবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত চায় মানুষের দুঃখ-কষ্ট যাতে বৃদ্ধি পায়। এজন্য যা যা সম্ভব তারা তাই করছে। তারা মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা কখনো দেশের ভালো চায়না। এরা দেশকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এদের নিয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র প্রমুখ।
এর আগে সকালে রাজধানীর উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে সেই প্রজন্মকে তৈরি করতে হলে আপনাদের হতে হবে নিখুঁত ও মননশীল মানসিকতার। আপনারা শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করে আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন যাতে তারা সুন্দর মানসিকতার মানুষ তৈরি হয়।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অ্যাড হক কমিটির সভাপতি ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।
সুত্র বাসস
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক