অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কর্মসূচি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ বিকাল ০৫:২৪

remove_red_eye

৩৬৭

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে ৩দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গাবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ মান্না জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ ও ৯ই মার্চ জেলা আওয়ামীলীগের কনফারেন্স হলরুমে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৭ই মার্চ সংগঠনটির উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল এবং একই দিন বিকেল ৩টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি দীপংকর তালুকদার এমপিসহ আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ৩দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে সংগঠনের পক্ষ থেকে সকলকে আহবান জানানো হয়েছে।

সুত্র বাসস

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...