অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

অবৈধ ও যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৩৪২

অবৈধ ও যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (০২ মার্চ) ঢাকায় রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল কংগ্রেস ও সায়েন্টিফিক সেমিনার ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সামন্ত লাল বলেন, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সেসব হাসপাতালগুলোকে নিয়ম মেনে, যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে যদি হাসপাতাল চলে কোনো আপত্তি নেই। আমরা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যেন সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পায়।

তিনি বলেন, যেখানে সেখানে আইসিইউ খোলা যায় না। আইসিইউ খুলতে গেলে হার্টের রোগী রাখতে হলে সাপোর্টিং জিনিস লাগে। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। যে অভিযান চালাচ্ছি তা চলবে, বন্ধ হবে না। প্রয়োজনে আমিও যাব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সজাগ হতে হবে। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি আশা করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত ও চলবে।

তিনি আরও বলেন, আমি মনে করি, বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর অন্য কোনো অংশের চিকিৎসকদের চেয়ে কম না। বাংলাদেশের চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সবই আছে। শুধু একটু সুযোগ দিতে হবে। সুযোগ দিলে এদেশের চিকিৎসকরা অনেক দূর এগিয়ে যাবে। সেই সুযোগ দেওয়ার জন্যই আমি দায়িত্বটা পেয়েছি এবং এ দায়িত্ব আমার।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. টিটু মিয়ার সভাপতিত্বে আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল কংগ্রেস এবং সায়েন্টিফিক সেমিনার ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলমসহ দেশ ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সুত্র বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...