বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০৯
১৯৩
বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকার সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি ২ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৬৫৮ ভোট। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব মো. আবদুল হান্নান। নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক ছাড়াও ভাইস চেয়ারম্যান তিনজন, কোষাধ্যক্ষ একজন, যুগ্ম সম্পাদক তিনজন এবং ১৪ জন সদস্যসহ মোট ২২ জন নির্বাচিত হয়েছেন। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিন একক প্রচেষ্টায় পাল্টে দিয়েছেন অফিসার্স ক্লাবের চালচিত্র। করোনাকাল থেকে শুরু করে ক্লাবের অবকাঠামো উন্নয়নে পালন করেছেন অগ্রণী ভূমিকা। ক্লাবের ৪ কোটি টাকার দেনা ছাপিয়ে আরও ৭ কোটি টাকার বেশি নিজস্ব তহবিল গঠন করেছেন। ক্লাবের প্রতি মেজবাহ উদ্দিনের এমন দায়বদ্ধতা ও ভালোবাসাই তাকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথ সুগম করে। নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা হলেন- যথাক্রমে এম খালিদ মাহমুদ, খোন্দকার মোস্তান হোসেন ও অধ্যাপক ড. ফেরদৌসি খান। কোষাধ্যক্ষ মুস্তাকীম বিল্লাহ ফারুকী, যুগ্ম সম্পাদক তানিয়া খান, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ও মো. আখতারুজ্জামান। নির্বাচিত ১৪ জন সদস্য হলেন- মো. জসিম উদ্দিন, জসিম উদ্দীন হায়দার, ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলওয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আবদুল মান্নান ইলিয়াস, এম এ মজিদ, এ এস এম মামুনুর রহমান খলিলী ও ড. নশিদ রিজওয়ানা মনির। গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক