অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

কারামুক্ত হয়ে গুলশানে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৬

remove_red_eye

৩১৭

দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলে তাকে শুভেচ্ছা জানানো হয়।

মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা জানান।

আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এ মতিন খান, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আঁকিল, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত প্রমুখ।

এর আগে বিকেলে জামিনে কারামুক্ত হন মির্জা ফখরুল। এসময় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাফটকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, হতাশার কিছু নেই। বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে।

মির্জা ফখরুল আরও জানান, তাদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন।

সুত্র জাগো

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...