অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩

এক মাসে রিজার্ভ কমল ৯ কোটি ৮৯ লাখ ডলার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫১

remove_red_eye

৪২০

দেশে এখন নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৯৯৩ কোটি ৫১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিপিএম-৬) বা ১৯ দশমিক ৯৩ বিলিয়ন।

গত ১৮ জানুয়ারি নিট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৩ কোটি ৪ লাখ ৯ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা দুই দশমিক ৩ শূন্য তিন বিলিয়ন ডলার।

এক মাসের ব্যবধানে রিজার্ভ কমল ৯ কোটি ৮৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিন শেষে সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিদিনই রিজার্ভ কমে বা বাড়ে। সরকারের জ্বালানিসহ বিভিন্ন প্রয়োজনে আমদানি মূল্য, বৈদেশিক ঋণ বা ঋণের সুদ যেমন বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা লাগে, আবার বৈদেশিক ঋণ, বৈদেশিক ঋণের সুদ ও বাণিজ্যিক ব্যাংক  থেকে ডলার কেনার ফলে রিজার্ভে বৈদেশিক মুদ্রা যোগ হয়।

সে অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসের ১, ৮ ও ১৫ তারিখের তিন সপ্তাহে নির্বাচিত অর্থনৈতিক সূচকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিনবার কমল এবং বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, একই সময়কালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত বিভিন্ন তহবিলসহ বা গ্রস রিজার্ভ কমেছে ২০ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। নিট রিজার্ভ কমেছে এর দুই গুন কম।

তথ্য বলছে, বৈদেশিক মুদ্রার হিসাবায়নের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বা নিট রিজার্ভ ও গ্রস রিজার্ভের পরিমাণ বড় ধরনের পার্থক্য বিদ্যমান।

সর্বশেষ গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫০৫ কোটি ৯৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ২৫ দশমিক শূন্য ৫ বিলিয়ন। ১৮ জানুয়ারি গ্রস রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৫২৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা ২৫ দশমিক ২৬ বিলিয়ন।

সুত্র বাংলা নিউজ

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

আরও...