অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

ঢাকা-রিয়াদ সম্পর্ক বহুমুখী-বিস্তৃত: সৌদি রাষ্ট্রদূত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৩৫৫

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ঢাকা-রিয়াদের সম্পর্ক বহুমুখী-বিস্তৃত। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেছেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশের ওমরাহ অতিথিদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, অতীতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক হজ, ওমরাহ, অনুদান এমন কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন বহুমুখী ও বিস্তৃত। দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ নানা খাতে সম্পর্ক এখন বেড়েছে। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশের ওমরাহ অতিথিদের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশা আমন্ত্রণে ও সৌদির ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের ৩০ জন নাগরিক ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।

এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ওমরাহ অতিথিদের কাছে বিমান টিকিট হস্তান্তর করেন। তাদের জন্য শুভ কামনা জানান।

সুত্র বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...