বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৭
২৮৪
রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশুখাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করায় ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এ তথ্য জানান।
তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত আড়াইটা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।

এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
এর মধ্যে সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫০ হাজার টাকা, এ. কে. এস. ক্যাবল’কে নগদ-৫ লাখ টাকা, নাজমা ফুড অ্যান্ড বেভারেজ’কে নগদ-৮ লাখ টাকা, এম ভি. করপোরেশন অ্যান্ড স্টিকস্’কে নগদ-৫ লাখ টাকা, হাসান কেমিক্যাল কোম্পানি’কে নগদ-৫ লাখ টাকা, এস টি জেড. ট্রেডার্স’কে নগদ-৫০ হাজার টাকা, এম এফ. কেমিক্যাল অ্যান্ড কোম্পানি’কে নগদ-৫০ হাজার টাকা, পিউর কনজিউমার’কে নগদ-৩ লাখ টাকা ও মিল্লাত মেনুফেকচারিং কোম্পানি’কে নগদ- এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

র্যাবের এ কর্মকর্তা বলেন, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়।
এসব প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।
সুত্র জাগো
টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী
ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক
শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ করল সরকার
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক