অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

বিএনপি দেশকে ধ্বংস করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি : হানিফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

৩৯১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দেশকে ধ্বংস করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াত দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, ২০১৪ নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রতিহত করতে নাশকতা করেছে বিএনপি ও জামায়াত। ২০১৫ সালে বেগম খালেদা জিয়া অবৈধ সরকার গঠনের পরে পেট্রোল বোমা দিয়ে গাড়িতে আগুনসহ বহু মানুষকে হত্যা করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল।
হানিফ আজ মঙ্গলবার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক সাগর-রুনী হত্যার বিচারের বিষয়টি আওয়ামী লীগ সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে বিএনপি। বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যেকোনো অপরাধের বিচার সরকার করতে বদ্ধপরিকর এবং বিচার ন্যায়সঙ্গত হচ্ছে।
তিনি বলেন, বিএনপি দুর্নীতি করে বাংলাদেশকে পর পর পাঁচ বার বিশ্বে ১ নম্বর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কঠোরভাবে দুর্নীতি দমন করা হচ্ছে।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সুত্র বাসস

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...