অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

শব্দশক্তি ব্যবহার করে জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

৪০৩

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, শব্দশক্তি ব্যবহার করে জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে গণমাধ্যম বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি ‘বিশ্ব বেতার দিবস’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ‘বিশ্ব বেতার দিবস ২০২৪’ পালনের  উদ্যোগ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে মোঃ সাহাবুদ্দিন এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলী ও শ্রোতামন্ডলীকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাষ্ট্রপতি বলেন, শব্দশক্তি ব্যবহার করে জনগণের কাছে তথ্য ও বিনোদন পৌঁছে দিতে জনপ্রিয় গণমাধ্যম বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে শতাব্দী-প্রাচীন এ গণমাধ্যমের রয়েছে বিশেষ ভূমিকা। দেশের প্রত্যন্ত ও দুর্গম প্রান্তে জরুরি বার্তা, নানামুখী সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনমত গঠনেও বেতার সহায়ক ভূমিকা রাখে। এ প্রেক্ষিতে বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।
মোঃ সাহাবুদ্দিন উল্লেখ করেন, বাংলাদেশ বেতার দেশের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গণমাধ্যম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে বাংলাদেশ বেতার প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান জনমত গঠনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছিলো। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ বেতার শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধ, গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ, ডেঙ্গু, করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে সতর্কতা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কার্যকর অবদান রাখছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ বেতার সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে-এটাই সকলের প্রত্যাশা।
রাষ্ট্রপতি ‘বিশ্ব বেতার দিবস ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সুত্র বাসস

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...