অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না: বাহাউদ্দিন নাছিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৩১১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন মেহনতি মানুষের অধিকার, ভাতের অধিকার,  শিক্ষার অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। 
তিনি বলেন, আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না। সেই অধিকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এটি আমাদের নির্বাচনী ইশতেহার। আমরা সকল বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। 
নাছিম আজ সোমবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদকমুক্ত শিক্ষাঙ্গন চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং সামনে তা চলতে থাকবে। যারা মাদক গ্রহণ করে এবং মাদক বিক্রি করে উভয়ই দেশের শত্রু। এরা সন্ত্রাসী। এরাই দুর্নীতি ও চাঁদাবাজি করে। এরাই তরুণ প্রজন্মকে বিপথগামী করে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। একসময়  খরা, দুর্ভিক্ষ, বন্যা আমাদেরকে বারবার আঘাত করতো। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পেত না। জামা কাপড় পড়ে স্কুলে আসার মত সুযোগ ছিল না। আমাদের শিশুসন্তানদের পুষ্টির অভাবে মেধা বিকশিত হতো না। সেই বাংলাদেশ আজকে পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে উন্নয়নের রোল মডেল এ পরিণত হয়েছে। তিনি প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছিয়েছেন। 
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের আগামী দিনে আরো বহু দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করবে। শারীরিক সক্ষমতাকে চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবে। যাতে প্রকৃত মানুষ হিসাবে তোমরা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারো। তোমাদের নেতৃত্বেই বাংলাদেশ আরও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। 
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেওয়ান তাহেরা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিনী ডা. সুলতানা শামীমা চৌধুরী, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শায়লা নাসরিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মারুফ মনসুর আহমেদসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সুত্র বাসস

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

আরও...