বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩২
৩০২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন,আগামীর স্মার্ট বাংলাদেশ অর্জনে তরুণ ও ছাত্রদের সে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা লড়াই সংগ্রাম করেছেন তার অগ্রভাগে ছিল শিক্ষার্থী ও তরুণরা।সে সময় তারাই জাতির পিতার সবথেকে শক্তিশালী হাতিয়ার হিসেবে লড়াই সংগ্রাম করেছে। আগামীর স্মার্ট বাংলাদেশ অর্জনে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
নাছিম আজ শনিবার ( ১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ সময়টি পাকিস্তানি শাসন ও শোষণের হাত থেকে বাংলাদেশ ও দেশের মানুষের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন। তিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মায়ের ভাষায় কথা বলার জন্য লড়াই করেছেন।
তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই মানুষ হয় না। তাকে প্রকৃত অর্থেই সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সে যেন অন্য মানুষকে ভালবাসতে পারে, শ্রদ্ধাবোধ রাখতে পারে, অপরের দুঃখ, কান্না বেদনায় শামিল হতে পারে সে দিকেও খেয়াল রাখতে হবে। এগুলো যে করতে পারে সেই প্রকৃত মানুষ।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন।সন্তানদের শুধুমাত্র পিতা-মাতা মানুষ করতে পারে না। সন্তানদের মানুষ করতে শিক্ষকদের ভূমিকা অনেক। আপনাদের কাছ থেকেই সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে ফিরে আসে এবং এরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিনী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরীসহ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক