অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর নামে আমরা মুজিবনগর বিশ্ববিদ্যালয় পেয়েছি : জনপ্রশাসন মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩৬৩

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা মুজিবনগর বিশ্ববিদ্যালয় পেয়েছি। দেশ-বিদেশ থেকে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসবে শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মেহেরপুর জেলার নাম। 
আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন  ।
ফরহাদ হোসেন  আরো বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, থাকবে এই মেহেরপুর। এই দেশের স্বাধীনতারও পূণ্যভূমি এই মেহেরপুর। বঙ্গবন্ধু বলেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। আমাদের সেই সেবক হয়ে কাজ করতে হবে। 
জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে সকল কর্মকর্তা কর্মচারীকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। মেহেরপুর জেলার সকল ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের প্রথম হতে হবে। এখান থেকেই যেন অন্য জেলার কর্মকর্তা কর্মচারী শিখতে পারে। কাজের আইডল হিসেবে মেহেরপুর যেন একটি প্রশিক্ষণ কেন্দ্র হয়। 
জনপ্রশাসন মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির জন্য কাজ করে যাবো। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত দেশ রেখে যাবেন প্রধানমন্ত্রী। সেই লক্ষেই সবাইকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর রবিউল ইসলাম, পুলিশ সুপার এস এম নাজমুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা প্রশাসনের নাজির আফতাব আলী খান।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...