অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

মজুদদারদের কোনক্রমেই ছাড় দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৯

remove_red_eye

৪০৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, খাদ্য মজুদদারদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।   তারা না শুধরালে আইনের প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আজ রোববার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
মানুষের সামাজিক অবস্থা পরিবর্তন হয়েছে- উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার  বলেন, দেশে খাদ্যশস্যের কোন ঘাটতি নাই। সাধারণ মানুষের জন্য আমাদের সরকারিভাবে ওএমএস চালু আছে। ডিজিটাল কার্ড প্রস্তুত হয়েছে। শীঘ্রই ডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ করা হবে। এতে এক ব্যক্তি বারবার চাল নিতে পারবে না। 
মন্ত্রী আরো বলেন, চালের দাম সহনীয় পর্যায়ে আনতে হলে ব্যবসায়ীদের বেশি লাভের মনোভাব পরিবর্তন করতে হবে। চালের দাম বৃদ্ধির পিছনে মিলার, পাইকারী ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ও কর্পোরেট সকলের দায় আছে। 
তিনি বলেন, ফুড গ্রেইন লাইসেন্স স্পটে গিয়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের বলা হয়েছে। অনেকে আবার ইউনিয়ন পরিষদ থেকে একটা লাইসেন্স নিয়ে কোটি কোটি টাকার পণ্য মজুত করে ফেলে। এটা তো হতে পারে না। 
সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানন্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপনন (ক্ষতিকর আইন প্রতিরোধ) আইন, ২০২৩ পাস হয়েছে। বিধি প্রণয়নের কাজ চলছে। এটি কেবিনেটে অনুমোদিত হলে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আরো শক্ত পদক্ষেপ নেওয়া যাবে। 
পুনরায় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধন চন্দ্র মজুমদারের ওপর যে আস্থা রেখেছেন- তা পূরণে সব সময় সচেষ্ট থাকবেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই। 
মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রমের খোজ খবর নেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। মজুদ-বিরোধী অভিযানকালে খাদ্য অধিদপ্তরের কর্মচারীদের ছুটি বাতিল ও সাপ্তাহিক ছুটির দিনে কর্মস্থলে অবস্থান করার আদেশ জারি করতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে টেলিফোনে নির্দেশনা দেন। 
নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা’র সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার মো. রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ,  এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...