অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

বিচারক সংকট নিরসনে কাজ করছে সরকার: প্রধান বিচারপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৩

remove_red_eye

২৮৯

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সারাদেশের বিচারক সংকট ও বিচারকদের বসার ভবনসহ সব সংকট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। শিগগিরই সব সংকট কেটে যাবে।

বিচার প্রার্থীদের দ্রুত সেবা দিতে সবাই মিলে কাজ করতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৫১ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বসার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত “ন্যায়কুঞ্জ” নামে একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এ কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, দ্রুত বিচার প্রার্থীরা যাতে আদালতে বিচার পান এবং বিচার পেতে এসে যাতে কাউকে কোনো ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” ভবনের কাজ চলছে। প্রতিটি ভবনের কাজ শেষ হলে বিচার প্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।

এসময় বান্দরবানে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া, চিফ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক মো. শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. সৈকত শাহীন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...