বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২১
৩৬৮
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি মন্ত্রণালয় দুর্নীতিকে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না। কোন কর্মকর্তাদের দুর্নীতিকে কোন রকম প্রশ্রয় দেওয়া বরদাশত করা হবে না।
শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতা করেছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরো উৎসাহ দিতে হবে। উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরো কাছে যাবো, উঠান বৈঠক করবো। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করবো, সমস্যা সমাধানে উদ্যোগ নিবো।
তিনি বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে। কারণ খাদ্যপণ্যের মজুত না থাকলে ও হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই, ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব।
মন্ত্রী বলেন, পৃথিবীর যেখানেই যাই, মানুষ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। সম্প্রতি আমি কয়েকটা দেশ সফর করেছি, সবখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি। বাংলাদেশ যে আজকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় উন্নীত হয়েছে, তার মূল কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম নাজিব উল্লাহ। সংগঠনটির প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন বিশেষ অতিথির ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আজম শিবলী স্বাগত বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজিয়া শিরিন, যুগ্ম সচিব কেএম কামরুজ্জামান সেলিম, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক