অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক কূটনীতিই হবে গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু: হাছান মাহমুদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩০২

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নতুন সরকারের গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু হবে অর্থনৈতিক কূটনীতি এবং ঢাকা পূর্ব ও পশ্চিম উভয় গোলার্ধের দেশগুলোর সাথে কাজ করে যাবে। 
ড. হাছান মাহমুদ নতুন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর তার প্রথম অনুষ্ঠানে আজ মূলধারার মিডিয়ার সাথে আলাপচারিতায় বলেন, ‘আমি আমার প্রধান ফোকাস হিসাবে অর্থনৈতিক কূটনীতির উপর জোর দেব।’  
তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ঢাকা বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্প্রসারিত অর্থনৈতিক সম্পর্ক অন্বেষণ করতে আগ্রহী।
মাহমুদ বলেন, ক্রমবর্ধমান বিশ্ব মেরুকরণের পটভূমিতে পূর্ব ও পশ্চিম গোলার্ধের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। 
তবে, তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতিতেই অটল থাকবে, সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।
মাহমুদ বলেন, ‘বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বর্ণনা আছে, আমরা তাদের মূল্যায়ন করি এবং দিনের শেষে আমরা (তাদের সবাইকে নিয়ে) কাজ করব।’
মন্ত্রী বলেন, পূর্ব ও পশ্চিম উভয় দেশগুলো এখন ঢাকার সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে। নতুন সরকার দেশের বাইরের কোনো চাপ অনুভব করছে না।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব দেশের দূত নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং ঢাকার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মাহমুদ বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে বাংলাদেশের সঙ্গে পূর্ব এবং পশ্চিম উভয় গোলার্ধের দেশগুলোর সম্পর্ক জোরদার হয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...