অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

চ্যালেঞ্জ একটাই ইশতেহার বাস্তবায়ন করা: নৌ প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

২৯১

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে সংকট-দুর্বলতা উত্তরণে পুরোনো অভিজ্ঞতা কাজে লাগবে। এখন আমাদের চ্যালেঞ্জ একটাই, ইশতেহার বাস্তবায়ন করা।

গত মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছন খালিদ মাহমুদ চৌধুরী। এবারও তাকে একই দায়িত্বে রাখা হয়েছে। এ নিয়ে তার অনুভূতি ও সামনের চ্যালেঞ্জ জানতে চাইলে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে তিনি জাগো নিউজেকে এসব কথা বলেন।

আগামীর পরিকল্পনা বিষয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, আমরা ৩০০ জন নির্বাচন করেছি। ২২২ জন নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের ইশতেহারে ম্যান্ডেট দিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ইশতেহার বাস্তবায়নই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। চ্যালেঞ্জ একটাই, ইশতেহার বাস্তবায়ন করা। স্মার্ট বাংলাদেশ আমরা গড়বোই।

মন্ত্রিসভায় কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, সরকারে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। সেই অভিজ্ঞতা আগামীতে সংকট, দুর্বলতা উত্তরণে কাজে লাগবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু নির্বাচন যে হতে পারে তা আগামী দিনের জন্য একটা উদাহরণ। এটাকে আমাদের চর্চা করতে হবে। ৭৫ পরবর্তী সবচেয়ে বেস্ট নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটাই বড় ভালো লাগার বিষয়।

খালিদ মাহমুদ চৌধুরী ২০০৮ সালে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ ও ২০১৮ এর ধারাবাহিকতায় ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দিনাজপুর-২ আসন থেকে জয় পান। গত মেয়াদে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। টানা তিন মেয়াদে তিনি আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...