বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৪ সকাল ০৭:১০
২৬১
লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধায় শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ভোটকেন্দ্রে থাকা ভোটের সরঞ্জামাদির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের খবর পেয়ে উপজেলা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই প্রাঙ্গণে হলেও আগুন লাগা ভবনটিতে ভোটগ্রহণের কথা ছিল না। ভবনটিতে কোনো নির্বাচন সংশ্লিষ্ট কেউ ছিল না। ফলে পাশের স্কুল ভবনে যথারীতি ভোটগ্রহণ করা হবে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরে জানানো হবে। ঘটনার পর ওই স্থানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক