হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬
৩৮৯
হাসনাইন আহমেদ মুন্না : জেলার চারটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকালের এ নির্বাচনে গ্রহণ করা হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট’র পাশাপাশি পুলিশ, র্যাব, কোষ্টগার্ড, নৌবাহিনী, বিজিবি, আনাসার সদস্য ছাড়াও অনান্য আইনশৃ্খংলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করবে। ইতোমধ্যে এসব বাহিনী নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে। এছাড়া বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য থাকছে কোষ্টগার্ড।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, আমাদের নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণে নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রে ও ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নৌবাহিনীর প্রায় ৮’শ ৩ জন সদস্য, বিজিবি’র ১’শ ৮৩ জন, আনসারের প্রায় সাড়ে ৬ হাজার সদস্য, র্যাবের প্রায় ১’শ জন ও কোষ্টগার্ডের ৩’শ ৪০ জন সদস্য রয়েছেন।
তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনকে নিরবিচ্ছিন্ন করা হবে। আমরা যেকোন উপায়ে চাই ভোটাররা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, জেলায় নির্বাচন উপলক্ষে প্রায় সাড়ে ১৭’শ পুলিশ মাঠে কাজ করছে। কেন্দ্রভিত্তিক পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ, টহল ডিউটি, স্টাইকিং ফোর্সসহ বিভিন্নভাবে কাজ করছে পুলিশ। আজকের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ চলে যাবে। এখন পর্যন্ত আইনশঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, জেলায় মোট ১৫ লাখ ৫৩ হাজার ৭’শ ৫২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ লাখ ৭৬ হাজার ১৮, নারী ৭ লাখ ৪৬ হাজার ১’শ ২০ ও ১৪ জন হিজড়া ভোটার রয়েছে। মোট ভোটকেন্দ্র ৫’শ ২৬টি ও ভোট কক্ষ রয়েছে ৩৬’শ ৩২টি। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষ ৪’শ ৫২টি।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত