বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৩
২৯৩
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি'র স্পেশাল ফোর্স র্যাপিড এ্যাকশন টিম (র্যাট)।
র্যাট বিজিবি'র একটি স্পেশাল টিম। র্যাটের প্রতিটি সদস্য স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির স্পেশাল টিম র্যাটের সক্ষমতা রয়েছে।
এদিকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক কাজ করছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।
তিনি জানান, ‘বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি সদস্যরা নিয়োজিত আছে। ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে কাজ করছে র্যাট সদস্যরা । দ্রুততম সময়ের মধ্যে যেকোনো নাশকতা ঠেকাতে র্যাট অন্যতম একটি টিম।
মেজর আবরার আল মেহমুদ আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।
এরআগে, গত ২৯ ডিসেম্বর স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আগে থেকে বিজিবি সদস্যরা মাঠে আছে। তারা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত