বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৩
৩৫৪
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি ২০২৪ সালে বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সামনের দিনগুলো বা আগামী গ্রীষ্মের জন্য বিদ্যুৎ খাতে প্রস্তুতি কেমন- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বিদ্যুৎ ও জ্বালানি দুইটারই পরিস্থিতি ভালো। সামনের বারের প্রস্তুতিও নিয়ে ফেলেছি আমরা। ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। মার্চ-এপ্রিল-মে-জুন মাসে... আমরা আশা করছি সামনের বছর বিদ্যুতের চাহিদা এই বছর থেকে ৮ থেকে ১০ শতাংশ বাড়বে। এটা একটা বড় বিষয়। এটাকে সামনে ধরে আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি। এখন বাকিটা নির্ভর করছে বহির্বিশ্বের ওপর, সেখানে জ্বালানি সংকট হলে আমরা বিপদে পড়বো। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘আমরা আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে ২০২৪ সালে কোনো সমস্যা হবে না।’
বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসলে খরচ কমে যাবে কি না- এ বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা যখন বড় প্ল্যান্টগুলোর হিসাব করেছি তখন ৭০ থেকে ৭৫ ডলার কয়লা হিসাব করলাম। এখন ৯০ ডলার করে আমরা কয়লার হিসাব (দাম) পাচ্ছি। কিন্তু তখন ডলারের দাম তো ধরেছিলাম ৭৫ টাকা; এখন ১৪০ টাকা, ১২৫-১৩০ টাকা করে কিনতে হচ্ছে। ডলারের দামে একটা বড় ব্যবধান হয়ে গেছে। সেখানেও দামের ব্যবধান বেড়েছে।’
‘ডলারের দামের ব্যবধানের কারণে আমাদের তেলের দাম, গ্যাসের দাম, কয়লার বা বিদ্যুৎ ও জ্বালানির কাঁচামালের দামে একটা বড় ব্যবধান এসে গেছে। এগুলো দামের ওপর প্রভাব ফেলছে। সেটাই হলো মুখ্য বিষয়, যে এই চ্যালেঞ্জটা আমরা কতদিন ধরে রাখতে পারবো।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি এখনো পরিস্থিতি হাতের বাইরে যায়নি। এভাবে যদি থাকে আমাদের কোনো সমস্যা হবে না আগামীতে।’
‘বিদ্যুৎ বন্ড’ ছাড়ার কথা ছিল। এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারবো না। অর্থ মন্ত্রণালয় বলতে পারবে।’
সুত্র জাগো
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত