অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

ডিএসই ছেড়ে ফের সিএসই’র এমডি সাইফুর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩৬০

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগ দেওয়া এম সাইফুর রহমান মজুমদার আবার সিএসইর এমডি হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) তিনি এমডি পদে যোগ দিয়েছেন বলে সিএসই থেকে জানানো হয়েছে। এর আগেও ২০১৬-১৯ মেয়াদে তিনি সিএসইর এমডির দায়িত্ব পালন করেন।

সিএসই থেকে জানানো হয়েছে, সাইফুর রহমান গত ২৭ বছর ধরে বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন ব্যবস্থাপনা, এইচআর ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা পরামর্শ ইত্যাদি বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে।

তিনি বেসরকারি খাতের করপোরেট সংস্থায় বিভিন্ন পদ, যেমন- কোম্পানি সচিব, অর্থ নিয়ন্ত্রক, অর্থপরিচালক, নির্বাহী পরিচালক, সিইও, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

সাইফুর রহমান মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান), এম.কম (হিসাব বিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সম্পাদনের সময় তিনি বাংলাদেশের অডিট এবং পরামর্শদাতা সংস্থা কেপিএমজি রহমান রহমান হকের সঙ্গে কাজ করেন।

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি ২০১৬-১৮ মেয়াদে আইসিএবি’র কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইসিএবি’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক চেয়ারম্যান এবং আইসিএমএবি চট্টগ্রাম শাখা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান।

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...