অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৪২১

শফিক খাঁন : ভোলার আনসার ভিডিপির ক্যাম্পের ছাদ থেকে এক সদস্যের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর মডেল থানা পুলিশ ঝুটনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে  প্রেরণ করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা নিহত (সিপাহি)  ঝুটনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ঝুটন চন্দ্র শীল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার ছতরপুর গ্রামের সুধাংশু চন্দ্র শীলের ছেলে। স¤প্রতি ঝুটনের পরিবার তার বিয়ের  জন্য মেয়ে দেখা শুরু করেছিল। নতুন বছরে তার বিয়ের পিড়িতে বসার কথা রয়েছে।

ভোলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম   জানান , সকালে যেকোন এক সময় ঝুটন আত্মহত্যা করেছেন।  পরে আমাদের তথ্যমতে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঝুটন ১২ই নবেম্বর ভোলা ক্যাম্পে যোগদান করেছিলেন বলে জানান তিনি।
এদিকে নিহতের স্বজনরা মরদেহ গ্রহণ করার জন্য ভোলায় আসতেছেন বলেও জানান এই কর্মকর্তা।  তিনি আরো জানান, সকালে প্যারেড গ্রাউন্ডে প্যারেড চলাকালীন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অন্যান্য আনসার সদস্যরা দেখতে পায় ঝুটনের মরদেহ ক্যাম্পের ছাদের সিঁড়ির সঙ্গে ঝুলানো। এরপর তিনি পুলিশকে ঘটনাটি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা বলেন, ঝুটনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোলায় আসতেছে। এ ঘটনার তদন্ত চলছে। তবে কি কারণে ঝুটন আত্মহত্যা করতে পারে তার কোনো কারণও খুঁজছে পুলিশ ও ঝুটনের পরিবার।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...