বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৩
৩০৯
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ১ লাখ ১৩ হাজার ২৯৩ জন কারাবন্দীকে ৬৪ জেলা কমিটির মাধ্যমে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১২ সাল হতে ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ২৯৩ জন কারাবন্দীকে ৬৪ জেলা কমিটির মাধ্যমে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত সময়ে আইনি সহায়তাকৃত মামলার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৭৫ টি এবং নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫১৯টি। এই সময়ে ৯ লাখ ৭৫ হাজার ৭৮৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারী আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে মাধ্যমে এ সেবা দেয়া হয়েছে। এর মধ্যে আইনি পরামর্শ সেবা পেয়েছেন-সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৬ হাজার ৯৩৮ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার ৯৬১ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ২৮ হাজার ৭৫ জন এবং সরকারী আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) ১ লাখ ৫৯ হাজার ৮১৩ জনসহ মোট ৯ লাখ ৭৫ হাজার ৭৮৭ জন। এ সময়ে আইনি সহায়তাকৃত মামলার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৭৫ টি এবং নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫১৯টি।
প্রতিবেদনে আরো বলা হয়, বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা এর জন্য উদ্যোগ গ্রহণ ১ লাখ ১৫ হাজার ২২৫ টি মামলায় এবং এতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩০২ জন। কলসেন্টার স্থাপনের পূর্বে হটলাইনের মাধ্যমে সেবা দেয়া হয় ১৭ হাজার ৩২৮ জনকে। প্রি ও পোস্টকেইসে ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১৬৯ কোটি ২৫ লাখ ৪ হাজার ৪৬৩ টাকা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল,অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রনয়ন করে। এই আইনটি অনুযায়ি ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নিউ বেইলী রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ব্যাপ্তি সুপ্রিমকোর্ট, দেশের সকল জেলা, অধঃস্তন আদালত, শ্রম আদালত, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখন প্রতিষ্ঠিত। জেলা কমিটি গঠন, প্রতিটি জেলা জজ আদালতে এর কার্যালয় রয়েছে। নানা প্রচার, প্রচরণা, সেমিনার-কর্মশালা ও প্রকল্পের মধ্য দিয়ে এ সেবা এখন মানুষের দোড়গোড়ায়।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক