বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৩২
৩৯০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান বলেছেন, সারাবিশ্ব জানে, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না, এমনকি গণতান্ত্রিক আন্দোলনও আশা করা যায় না।
তিনি বলেন, ‘যানবাহন বন্ধ করার জন্য বিএনপি নাশকতা করছে। গাড়ি পোড়াচ্ছে, রেলে আগুন দিচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এজন্য জনগণ বিএনপিকে ভয় পায়। সারাবিশ^ জানে, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না, এমনকি গণতান্ত্রিক আন্দোলনও আশা করা যায় না। এই সন্ত্রাসী আন্দোলনকে প্রতিহত করবো জনগণকে সাথে নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও যদি বিএনপি নাশকতা অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশে সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবার বিএনপির বিরুদ্ধে লড়াই করবো।’
আজ মঙ্গলবার শাজাহান খান তার নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরের রেন্ডিতলায় প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় যেতে চায়। কাগজের বাঘের মতো হুংকার দিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে জনগণের কোন সম্পৃক্ততা নেই।
মাদারীপুর-২ আসনের সাতবারের সংসদ সদস্য শাজাহান খান বলেন, বিএনপি জনগণকে বলছে, নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করবেন না। তারা বলেছে, বিদ্যুৎ বিল, পানির বিল ও ট্যাক্স দিবেন না। এতে ক্ষতি হবে জনগণের, কারণ এগুলো রাষ্ট্রীয় বিল। এগুলো না দিলে এমনিতেই সব সংযোগ বিচ্ছিন্ন করে দিবে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, মাদারীপুর বনিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভুইয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত