অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৫১

remove_red_eye

৪২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শনিবার অনুষ্ঠিত হলো এতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা। প্রেসক্লাব ভবনের হল রুমে  প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু।  প্রথম পর্বে প্রেসক্লাবের বার্ষিক আয় ব্যয়  ও বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।  আলোচনায় অংশ নেয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক  মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাব সহসভাপতি কামাল উদ্দিন সুলতান , সাবেক সহসভাপতি আহাদ চৌধুরী তুহিন, প্রেসক্লাবের সদস্য নয়া দিগন্ত ও এসএ টিভির প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাৎ শাহিন, প্রেসক্লাবের সদস্য ও মাছরাঙা টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি হাসিব রহমান, প্রেসক্লাব নির্বাহী সদস্য নাসির লিটন,  অপর নির্বাহী সদস্য জুন্নু রায়হান, সহ সম্পাদক হোসাইন সাদী, অর্থ সম্পাদক এম, হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দফতর সম্পাদক এম. ছিদ্দিকুল্লাহ, সদস্য  মোঃ সুলাইমান , সদস্য আদিল হোসেন তপু, সদস্য হাসনাইন আহমেদ মুন্না প্রমুখ। এ সময় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যব্ধ থাকার ঘোষনা দেয়া হয়।   
দ্বিতীয় পর্বে সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর চিকিৎসা সহায়তার জন্য অনুদানের চেক বিতরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, এনডিসি মো: আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপিত গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...