অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার, টহল ইঞ্জিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৩৪৮

হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অ-গুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে নাশকতা এড়াতে টহল ইঞ্জিন চালু এবং রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে।

শুক্রবার(২১ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  

তিনি বলেন, নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০  আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।  

রেলওয়ে সূত্র জানায়, রাতে যে ট্রেনগুলো চলাচল করে এবং যেসব রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি, সেসব রুটের ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ।

নাশকতা এড়াতে রাতের পশ্চিমাঞ্চলের তিন-চারটি ট্রেন বন্ধ হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার এর আগে বাংলানিউজকে জানিয়েছিলেন।

সুত্র বাংলা নিউজ

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...