বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮
২৯৯
বিএনপি কী নিয়ে অসহযোগ আন্দোলন করবে, জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি এখন কী বলে? অসহযোগ আন্দোলন করবে। বানরে সংগীত গায় শিলা জলে ভাসে। সেরকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে? ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার।’ ওবায়দুল কাদের আজ বুধবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কি আছে? লাল কার্ড। নির্বাচনে আছে ১৮৯৬ জন। এই ১৮৯৬ জন ৭ জানুয়ারি সারা দেশে ৩০০ আসনে খেলবে। জোরদার খেলা হবে।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালাননি। তিনি ভোট করছেন এবং দেশেই আছেন- জানিয়ে কাদের বলেন, বিএনপি তো লালকার্ড পেয়ে এখন মাঠের বাইরে। তারা তো ফাইনাল খেলায় নেই, পালিয়েছে। নির্বাচনের পর নাকি সরকার পতন হবে। প্রস্তুত থাকুন সবাই। ওবায়দুল কাদের বলেন, এখন কী বলে? নির্বাচনের পরের পাঁচ দিনে সরকার পতন হয়ে চলে যাবে। কী বলেন, বিশ্বাস হয়? ভুয়া। বিএনপিই হলো ভুয়া। তাদের রাজনীতি, অবরোধ আজকের কর্মসূচি অগ্নিসন্ত্রাস ভুয়া। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে একসঙ্গে। তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মারা যাবেন। এরা নেতানিয়াহু ও ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। কী ঘটনা ঘটেছে তেজগাঁওয়ে। মা তার শিশুকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। কে করেছে? বিএনপি ও তার সন্ত্রাসীরা।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক