বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২৭
২৬৬
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে।
তিনি বলেন, 'বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল। তাদের কোন কথা দেশবাসী এখন আমলে নেয় না আর নেয়ার কোন প্রয়োজনও নেই। নির্বাচন কমিশন যে সিন্ধান্ত নিয়েছেন সেটা সঠিক সিন্ধান্ত। তাই অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে।'
আজ কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হওয়া প্রয়োজন। সরকার গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা। যদি নির্বাচনই না হয় তাহলে জনপ্রতিনিধি নির্বাচিত হবে কি ভাবে? সে জন্য নির্বাচন অপরিহার্য।
তিনি বলেন, 'বিএনপি নেতা তারেক রহমানের কোন রাজনৈতিক অভিজ্ঞতা নেই। মা প্রধানমন্ত্রী ছিলেন। সেই প্রভাব খাটিয়ে দুর্নীতি, খুন, হত্যা আর লুটপাটই ছিল তার মুল কাজ। মানুষের সম্পদ নষ্ট করা, ট্রেনে-বাসে আগুণ দেয়াই বিএনপির কাজ। এধরণের একটি সন্ত্রাসী দলকে জনগণের উচিত প্রতিহত করা।'
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজুসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক