বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২৫
৩২৫
আগামীকাল ১৬ ডিসম্বের, মহান বিজয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখো জনতা। এসময় ফুলে-ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের মূল শহীদ বেদী। ইতিমধ্যেই ধোয়া-মোছা ও রং তুলির যাবতীয় কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।
মহান বিজয় দিবসে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের মূল শহিদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, বিদেশী কুটনৈতিকবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী ও পেশার মানুষ।
সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তাদেরকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। মহান বিজয় দিবসকে স্বাগত জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ইতিমধ্যে স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ পুরো স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে।
পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিক আয়নাল, হাফিজসহ আরও অনেকেই জানালেন, মাসব্যাপী ৮-১০জন পরিচ্ছন্নতাকর্মী নিরবিচ্ছিন্নভাবে স্মৃতিসৌধ এলাকায় সৌšন্দর্য বর্ধনের কাজ করেছে।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে কর্মরত সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ধোয়া-মোছাসহ সব ধরণের কাজ সম্পন্ন করা হয়েছে। নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে স্মৃতিসৌধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ এলাকায় চারস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকের পাশাপাশি রয়েছে সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারী।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত