বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০৯
২৯১
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। আগামী ৭ জানুয়ারী উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যেই নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে।
আজ শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা ও ভুমখাড়া ইউনিয়নে দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম আরো বলেন, আসন্ন নির্বাচনে দেশ বিরোধী বিএনপিসহ তাদের দোসররা অংশগ্রহণ করেনি। কারণ, তাদের জনসমর্থন নেই। তারা গণবিরোধী ও গণধিকৃত। তাই নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক কোনো লাভ হবে না। তারা সফল হবে না।
তিনি বলেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচনে আসেনি। তারা যতবারই ক্ষমতায় এসেছে সূক্ষ্ম কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। বিএনপি জামায়াত সন্ত্রাসী জোট তাদের জনগণ ভোট দেবে না। এটা তারা বুঝে গেছে। তাই নির্বাচন ছাড়া ভিন্ন পথে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলো। সেই স্বপ্নও বিফলে গেছে। কারণ, মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদেশ মানুষ জানে, জননেত্রী শেখ হাসিনাই উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। জনগন আবারও তাকেই ক্ষমতায় আনবে।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমুখ।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত