অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৪ঠা মে ২০২৬ | ২১শে বৈশাখ ১৪৩৩


হাঙ্গেরীর পররাষ্ট্রমন্ত্রীর সংগে মোমেনের বৈঠক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২৮

remove_red_eye

২১০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার ঘানার আক্রায় তার হাঙ্গেরির প্রতিপক্ষ পিটার সিজ্জার্তোর সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন বর্তমানে ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সুত্র বাসস