বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৩ রাত ১০:০৫
৩৯৩
বাংলার কন্ঠ প্রতিবেদক : শিশু ভিত্তিক সংগঠন স্বপ্নদ্বীপ খেলাঘর আসর, ভোলা এর আয়োজনে শনিবার অনুষ্ঠিত হলো সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর ভোলা এর সভাপতি প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ রায় চৌধুরী। তিনি বলেন, খেলাঘর বাংলাদেশ বিনির্মাণের অংশীদার। বাঙালি স্বত্ত্বা জাগ্রত করেছিল খেলাঘর। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাঘর বিগত দিনের মত আগামীতেও নিরলস পরিশ্রম করে যাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, স্বপ্নদ্বীপ খেলাঘর আসর ভোলা এর সহ সভাপতি খালেদা খানম, হোসনে আরা চিনু, অসীম সাহা প্রমুখ। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর ভোলা এর সাধারণ সম্পাদক নাসির লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঘোষণা পত্র পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী। ভোলা জেলা খেলাঘরের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মশালায় সাংগঠনিক আলোচনায় অংশ নেন উত্তম ঘোষ, রেহানা ফেরদৌস, ভাস্কর মজুমদার, কাজি নাসিমা শিরিন তুলি, লুৎফুন নাহার, আমেনা আহসান স্মৃতি, তাপস কুমার মজুমদার, আফসানা ইনাসহ আরও অনেকে।
কর্মশালায় প্রশিক্ষকরা জানান, খেলাঘর নেতা নেত্রী নয়, কর্মী তৈরি করে। খেলাঘর আত্মপরিচয় তৈরি করতে সহায়তা করে। দেশপ্রেমকে জাগ্রত করে আলোর পথে পরিচালিত করে শিশুদের। একজন সফল নাগরিক তৈরির জন্য লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের কোনো বিকল্প নেই।
কর্মশালা শেষে আগামী ফেব্রুয়ারিতে সম্মেলনের জন্য প্রফেসর পারভীন আখতারকে চেয়ারম্যান করে সম্মেলণ প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত