অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৩৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনে ২০ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।  রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা  জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে যাচাই বাছাই হয়। এসময় ভোলা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দাখিলকৃত কাগজ পত্রে ত্রুটি ও ভোলা -২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটুর দলীয় সঠিক মনোনয়ন পত্র না থাকা ও  তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া ভোলা-১ আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ , ভোলা -২ আসনের প্রার্থী আলী আজম মুকুল, ভোলা -৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা -৪ আসনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ জাতীয় পার্টি,কংগ্রেস পার্টি সহ বিভিন্ন দলের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানের ঋণ খেলাপী থাকায় তার কাগজ পত্রের বিষয়ে অধিকতর যাচাই বাছাই  পূর্বক সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ভোলা জেলা  প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান। এদিকে যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের আওয়ামীলীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব,ভোলা-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী আলী আজম মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীগন। এছাড়াও ভোলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।  

উল্লেখ্য, ভোলা-১ সদর আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়া হয়। এর মধ্যে রয়েছে, আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও বর্ষিয়াণ রাজনীতিবিদ বর্তমান ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ। আরো মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির মো. শাজাহান মিয়া ও সতন্ত্র প্রার্থী ছিদ্দিকুর রহমান।
ভোলা-২ ( দৌলতখান ও বোরহানউদ্দিন) আসেন মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল তৃতীয় বারের মতো মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হচ্ছেন এডভোকেট মোঃ জাহাঙ্গীর ( বাংলাদেশ কংগ্রেস), মো. মিজানুর রহমান (জাতীয় পার্টি),  মো. গজনবী (জাতীয় পার্টি মঞ্জু), মো. আসাদুজ্জামান ( বাংলাদেশ কংগ্রেস), শাহেন শাহ মোঃ শামসুদ্দিন ( বাংলাদেশ তরিকত ফেডারেশন)।
ভোলা-০৩ ( লালমোহন- তজুমদ্দিন) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। এই আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও তার স্ত্রী ফারজানা চৌধুরী সতন্ত্র, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অব,) জসিম উদ্দিন (সতন্ত্র), মোঃ কামাল উদ্দিন (জাতীয় পার্টি), মো. আলমগীর (সতন্ত্র)।
 ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী।  পঞ্চম বারের মতো আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আলাউদ্দিন, তৃণমূল বিএনপির মোঃ হানিফ, জাতীয় পার্টির মোঃ মিজানুর রহমান ও সতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মনোয়য়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য,ভোলার চারটি আসনের জন্য মোট ২৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ২০ জন।





ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...