অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

যাত্রী চাহিদা বিবেচনায় বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট বৃদ্ধি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২০

remove_red_eye

৩৪৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে।
আগামী ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি-২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও, আগামী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি-২৩৬ সরাসরি জেদ্দা-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করবে।
অন্যদিকে, আগামী ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি-২৩৭ সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে। অব্যাহত যাত্রী চাহিদা, ওমরাহ যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফ্লাইটসমূহ বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও, আগামী বছরের ৯ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিজি-১৩৮ সরাসরি মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে। ১১ ডিসেম্বর থেকে প্রতি সোমবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি-১৪৮ সরাসরি দুবাই-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি-২২৭ সরাসরি সিলেট-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে এবং ১৭ ডিসেম্বর থেকে প্রতি রোববার বিজি-১২৭ সরাসরি চট্টগ্রাম-আবুধাবি রুটে চলাচল করবে। আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি রবিবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি-১২৫ সরাসরি চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট পরিচালনা করবে।
ইতোমধ্যে এসব রুটের শিডিউল সমূহ বিমানের হোস্ট সিস্টেমসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ সেন্টার, বিমান কল সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...