বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৭
২৮৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপিনেতাদের উদ্দেশ্যে বলেছেন, বাসে-ট্রেনে আগুণ দিয়ে ও দু-একটা জায়গায় বোমা ফাটিয়ে কোন কিছু অর্জন করা যায় না।
আজ শনিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে নাগরিক পরিষদ আয়োজিত এক প্রতিনিধি সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতেও দুর্নীতি করেছে, জনগণ বিরোধী কাজ করেছে দেশটাকে একটি জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল। এতে বিদেশের কাছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্থ্য-ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত ছিল। সে কারণে বিএনপিকে জণগণ প্রত্যাখান করেছে।
তিনি বলেন, বিএনপি এখন নতুন করে নির্বাচন বানচালের নামে বাসে-ট্রেনে আগুণ দিয়ে ভাবছে এটা তাদের সফলতা। বিএনপির রাজনীতির সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুণ দেয়া। দু-একটা জায়গায় বোমা ফাটিয়ে কোন কিছু অর্জন করা যায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে পরাজিত হয়েও বিএনপির শিক্ষা হয়নি। ক্ষমতার বাইরে থাকতেও একই কাজ করেছে, ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে দেশব্যাপী ট্রেনে, বাসে আগুণ দিয়ে মানুষ হত্যা করে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করেছিল তখনও মানুষ বিএনপিকে ধিক্কার জানিয়েছিল। কোন কিছু করে নির্বাচনকে বানচাল করা যাবে না। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদ খন্দকার ইকবাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত