বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:০৪
৩৩৬
টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করায় তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব চলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে, অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টেকনোক্র্যাট এ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট জারি করে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর তারা পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনটি মন্ত্রণালয় খালি হয়েছে। সেখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়েছিল, সেখান পূর্ণ মন্ত্রী থাকায় কাউকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলে যাবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব চলে যাবে এখন যিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।
উপদেষ্টাদের দায়িত্ব কাউকে বণ্টন করা হচ্ছে না বলেও জানান তিনি।
নির্বাচনের আগে মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনাও আছে জানিয়ে সচিব বলেন, 'এখন সরকার স্বাভাবিক চলবে। আমাদের কাছে যদি বিবেচ্য বিষয় থাকে, সেটার জন্য মন্ত্রিসভার বৈঠক চাইবো।'
সুত্র জাগো
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত