অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৩৩৩

প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন,মামলা বা বিরোধ নিষ্পত্তির জন্য আধুনিক ও যুগপোযোগী পদ্ধতি হচ্ছে মেডিয়েশন।  বাংলাদেশের বিচার বিভাগে যে বিশাল মামলাজট লেগে আছে এই মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষিত মেডিয়েটররা মামলাজট নিরসনে ভূমিকা রেখে নতুন দিগন্তের সূচনা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিচারপতি বোরহান উদ্দিন।
সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে ৪০ ঘণ্টাব্যাপী মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মঙ্গলবার এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেয়া ৬৫ জনকে অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর সনদ দেয়া হয়।
বিচারপতি বোরহান উদ্দিন বলেন, মেডিয়েশন বিষয়ে বাংলাদেশে পৃথক কোন আইন না থাকলেও সুপ্রিম কোর্ট থেকে মেডিয়েশন বিষয়ে গাইড লাইন দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের দেওয়ানি,অর্থঋণ  পারিবারিক আইনে মেডিয়েশনের সুযোগ রাখা হয়েছে। পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি আবশ্যকীয় হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল,বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল। তারা বলেন, কম সময়ে,কম খরচে  বিরোধ বা মামলা নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি সর্বোত্তম। বাংলাদেশের মত দেশে মামলাজট নিরসনে মেডিয়েশন পদ্ধতি সবচেয়ে কায্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী  এডভোকেট এস এন গোস্বামী। সভাপতিত্ব করেন মেডিয়েশন বোর্ডের উপদেষ্টা ড. ভারজিনা পারডো।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...