বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪২
১৯৯
রাজধানী ঢাকাসহ সারাদেশে (২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর) ২৯ দিনে বিএনপি-জামায়াত শিবিরের অবরোধ- হরতালে দুর্বৃত্তরা ২১৮টি যানবাহন ও কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নির্বাপণে ঢাকাসহ সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৫৬টি ইউনিট ও ১ হাজার ৯৬৩ জন জনবল কাজ করেছে। এখন পর্যন্ত এসব ঘটনায় দু’জন ফায়ার ফাইটার ও তিনজন যাত্রীসহ ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসস’কে জানান, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ১০টি যানবাহনে আগুন দিয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি জানান, এ ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্থ হয়। এ সময় আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, তারমধ্যে রোববার রাত ৭টা ৪৮ মিনিটে রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নীচে ‘মৌমিতা’ পরিবহনের ১টি বাসে আগুন দেয় তারা। একই দিন রাত ১১টা ৪০মিনিটে নওগাঁর মহাদেবপুর বাজার এলাকায় ‘রাহি’ পরিবহনের ১টি বাসে, রোববার মধ্যরাত ও আজভোরে কিশোরগঞ্জের কুলিয়ারচর ফায়ার স্টেশনের সামনে ১টি ট্রাকে, খাগড়াছড়ির জালিয়ারপাড়ায় ১টি ট্রাকে, দিনাজপুরের বীরগঞ্জের মোহাম্মদপুরে ১টি ট্রাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মতিহারে ১টি ট্রাকে, নাটোর জেলার বনপাড়ার মহিষাভাঙ্গায় ‘ডি এন ট্রাভেলস’-এর ৩টি বাসে এবং আজ সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে ১টি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নাশকতারীরা।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে শুরু করে ১৯ নভেম্বর পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটে ১৮৩ টি। এরপর দিন ২০ নভেম্বর পর্যন্ত তার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯৫টিতে।
সূত্র জানায়, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিগত ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতা দিনে গড়ে ৭টি করে যানবাহনে আগুন দিয়েছে। ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬১টি, ঢাকা উত্তর সিটিতে ৩৫টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সুত্র বাসস
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক