বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪০
২৩২
অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এরপর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির ‘এক দফা’ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। এর ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ডাকে দলটি। ওই সমাবেশ পুলিশ পণ্ড করে দিলে বিএনপি ২৯ অক্টোবর হরতাল ডাকে। এরপর কয়েক দফায় তারা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে। সর্বশেষ সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শেষ হচ্ছে।
রিজভীর ঘোষণা অনুসারে, মঙ্গলবার বিরতি দিয়ে ফের বুধবার ও বৃহস্পতিবার কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের বিরুদ্ধে তাদের এসব অবরোধ-হরতাল পালন করে আসছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও।
সুত্র বাংলা নিউজ
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক