বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৭
৩৬৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চরাঞ্চলের কর্মহীন ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের সদস্যরা।মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এসময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিসিন স্পেশালিষ্ট লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম ওই এলাকার ৫ শতাধিক অসহায়, গরীব,দুঃস্থ নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরন করেন।
পরে কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সালাউদ্দিন জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই এলাকার সাধারন মানুষের সাথে নৌযান ও নৌপথে জনসাধারনের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রন, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন। এসময় কোস্ট গার্ডের সাথে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ছোটন, ইউপি সচিব জনাব আল নোমান, ১,২,৩, নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার জনাব আঃ জব্বার কান্টু, ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা মেম্বার আঃ গনি। ইউনিয়ন ছাত্র- লীগের সাবেক সভাপতি মোঃ শহিন, বর্তমান ছাত্র-লীগ সভাপতি আকতার হোসেন চয়ন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ শহিদুল ইসলাম (সাগর), মাহবুবুর রহমান রুবেল ও মোঃ রাকিব সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত