অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

ডিসেম্বর ১ থেকে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট চলবে ইউএস-বাংলার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৩০০

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ব্যাংকক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলা সপ্তাহে ৫ দিন ফ্লাইট পরিচালনা করছে ।
আন্তর্জাতিক গন্তব্য গুলোর মধ্যে বাংলাদেশী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। 
যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারনে আগামী ১ ডিসেম্বর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ব্যাংকক অবতরণ করবে। একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে পৌঁছাবে। 
এছাড়া সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে ব্যাংককে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকায় বিকাল ৩টা ৪০ মিনিটে পৌঁছাবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। 
ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনি¤œ ভাড়া ২৭,৫০৭ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৩,১৫৪ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। 
বর্তমানে ইউএস-বাংলা সকল অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট ব্যাংকক, সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। 
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরের মধ্যে ২টি ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০ যুক্ত করছে ইউএস-বাংলা।
ঢাকা-ব্যাংকক রুটে টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...